বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, হামলা অব্যাহত রাখবে ইরান

    যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, হামলা অব্যাহত রাখবে ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের চলমান হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরান এই বার্তা কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৌঁছে দিয়েছে।

    রবিবার (১৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির আলোচনা সম্ভব নয়। প্রতিরোধই আমাদের একমাত্র জবাব।”

    সংঘাতের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলের পূর্ববর্তী হামলার জবাব সম্পূর্ণ না দেওয়া পর্যন্ত তারা কোনও ধরনের আলোচনায় যাবে না।

    ওই কর্মকর্তা আরও বলেন, ‘ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে হামলার মধ্যে তারা কোনও আলোচনা করবে না।’

    শুক্রবার সকালে ইসরায়েল আকস্মিকভাবে ইরানের ওপর হামলা চালিয়ে তেহরানের সামরিক নেতৃত্বের শীর্ষ পর্যায়কে নিশ্চিহ্ন করে দেয় এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি করে। ইসরায়েল জানিয়েছে, আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্র হবে।

    ইরান পাল্টা প্রতিশোধে ইসরায়েলে ‘নরকের দরজা খুলে দেওয়ার’ হুমকি দিয়েছে—যা এই দুই চিরশত্রুর মধ্যে সবচেয়ে বড় সরাসরি সংঘাতে রূপ নিয়েছে।

    ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানান, ইরান যে ওমান ও কাতারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও পারমাণবিক আলোচনার মধ্যস্থতার অনুরোধ করেছে—বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয়।

    রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওমানের তথ্য মন্ত্রণালয়।

    গত কয়েক মাসে ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা পরিচালনায় মধ্যস্থতা করেছে। যদিও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার এক দিন পর সর্বশেষ দফাটি বাতিল করেছিল ইরান।

    কাতারও অতীতে এই দুই শত্রু দেশের মধ্যে আলোচনা সহজতর করতে ভূমিকা রেখেছে। সর্বশেষ ২০২৩ সালে একটি বন্দি বিনিময় চুক্তিতে মধ্যস্থতা করেছিল কাতার।

    ওমান ও কাতার—উভয় দেশেরই ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তারা ইসরায়েলের সঙ্গেও সরাসরি যোগাযোগ রক্ষা করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ