বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • পরপর বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

    পরপর বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এক নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, এবং পরিস্থিতি সামাল দিতে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

    সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা গেছে, কিছুক্ষণ আগেও তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ইসরায়েলের টানা হামলার ইঙ্গিত দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

    এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্ক করে জানিয়েছে, ইরান আগামী দিনে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
    এক সংবাদ সম্মেলনে আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, চ্যালেঞ্জিং দিন সামনে আসছে। আগামী দিনগুলোতে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঘাতের আশঙ্কা রয়েছে।

    তিনি জানান, ইসরায়েলি বিমান বাহিনীও এক মুহূর্তের জন্য হামলা থামাচ্ছে না।

    ডেফরিন বলেন, এই মুহূর্তেও আমরা তেহরানে ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতার ওপর আঘাত বাড়াচ্ছি, যাতে ঘরোয়া ফ্রন্টে (ইসরায়েলের অভ্যন্তরে) ঝুঁকি কমানো যায়।

    এই বিবৃতিতে স্পষ্ট হয়ে উঠেছে, পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সামনের দিনগুলোতে সংঘাত আরও গভীর হতে পারে।


    সূত্র: আল-জাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ