বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায়

    ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই প্রবণতা আগামী পাঁচদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বোরবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে।

    রোববারের (১৫ জুন) পূর্বাভাস

    রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিনে তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

    তাপপ্রবাহ

    ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

    সোমবারের (১৬ জুন) পূর্বাভাস

    রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    মঙ্গলবারের (১৭ জুন) পূর্বাভাস

    দেশের সব বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    বুধবারের (১৮ জুন) পূর্বাভাস

    রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে বৃষ্টির প্রবণতা ক্রমেই বাড়বে, ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে কোথাও কোথাও ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ তৈরি হতে পারে।

    সতর্কতা

    প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ