বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • লিবিয়ার হজযাত্রী আমের আল গাদ্দাফির মৃত্যু: নতুন তথ্য প্রকাশ

    লিবিয়ার হজযাত্রী আমের আল গাদ্দাফির মৃত্যু: নতুন তথ্য প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি আমের আল গাদ্দাফি নামক এক লিবীয় হজযাত্রী তার উপাধি ‘আল গাদ্দাফির’ কারণে ইমিগ্রেশনে বাঁধার সম্মুখীন হন। নাটকীয়ভাবে একই ফ্লাইটের বিমানটি দুইবার ফিরে এসে তৃতীয়বার যখন ফ্লাইটটি ছাড়ে, তখন আমের আল গাদ্দাফি বিমানে উঠতে পারেন এবং বিমানটি কোনো সমস্যা ছাড়াই সৌদি আরবে গিয়ে পৌঁছায়। আমের আল গাদ্দাফি মক্কায় পৌঁছার পর তাওয়াফরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

    রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিবীয় হজযাত্রী আমের আল গাদ্দাফি মারা যাননি, তিনি সুস্থ আছেন। কোনোপ্রকার তথ্যসূত্র উল্লেখ না করে আমের আল গাদ্দাফির মৃত্যুর তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

    এ বিষয়ে অনুসন্ধানে মিশরীয় গণমাধ্যম Youm7 এর ওয়েবসাইটে গত ৪ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

    প্রতিবেদনটিতে আমেরের একটি ভিডিও বার্তার কথা  উল্লেখ করে বলা হয়, ভিডিও ক্লিপটিতে পরিবারের একজন সদস্যের সাথে ভিডিও কলের সময় আমের আল গাদ্দাফি উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি সুস্থ আছেন এবং হজ তীর্থযাত্রা সম্পন্ন করার জন্য মিনায় যাবেন (আরবি থেকে অনূদিত)।

    এছাড়া, এই বিষয়ে ভারতীয় ফ্যাক্টচেকিং সংস্থা Alt News এর সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ যুবায়েরের এক্স অ্যাকাউন্টে গত ১২ জুন প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

    পোস্টে আমের আল গাদ্দাফির ১৮ সেকেন্ডের একটি ভিডিও সংযুক্ত করে উল্লেখ করা হয়, হাজী আমের আল মাহদি মানসুর আল গাদ্দাফি জীবিত আছেন। তার মৃত্যুর গুজবের সময়কালীন চারদিন আগের ওই ভিডিও বার্তায় তিনি সুস্থ আছেন বলে জানান।

    এ ছাড়া, নির্ভর‍যোগ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্রে আমের আল গাদ্দাফির মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, লিবীয় হজযাত্রী আমের আল গাদ্দাফি মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ