বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • বিধ্বংসী হামলায় কেঁপে উঠল নাইজেরিয়া, নিহত ১০০

    বিধ্বংসী হামলায় কেঁপে উঠল নাইজেরিয়া, নিহত ১০০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার বেনু রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের নৃশংস হামলায় প্রাণ গেল শতাধিক মানুষের। পূর্ব-মধ্যাঞ্চলীয় ইয়েলেওয়াটা গ্রামে এ হামলা চালানো হয় সম্প্রতি।

    মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া জানিয়েছে, হামলাকারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ১০০ জন নিহত হন এবং বহু মানুষ আহত বা নিখোঁজ রয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে সংস্থাটি জানায়, শুক্রবার রাতে শুরু হওয়া হামলা শনিবার ভোররাত পর্যন্ত চলে। বহু মানুষ এখনও নিখোঁজ, অনেক আহত ব্যক্তি পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না।

    অ্যামনেস্টির বিবৃতিতে আরও বলা হয়, “অনেক পরিবারকে ঘরের ভেতর আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।”

    নাইজেরিয়ার বেনু রাজ্যকে বলা হয় ‘মিডল বেল্ট’। এখানে উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পশুপালক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণের খ্রিস্টান কৃষকদের মুখোমুখি অবস্থান দীর্ঘদিনের। পশুপালকরা চারণভূমি দাবি করেন, আর কৃষকরা চান আবাদি জমি। এই জমি নিয়ে বিরোধে ধর্মীয় ও জাতিগত বিভাজন যুক্ত হয়ে প্রায়ই রক্তক্ষয়ী সংঘাত দেখা দেয়।

    গত মাসেও বেনুর গোয়ের ওয়েস্ট জেলায় হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছিলেন। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বেনু ও আশপাশের এলাকায় এমন সহিংসতায় প্রাণ গেছে ৫০০ জনের, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ- গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ