শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • মুসলিমবান্ধব অমুসলিম দেশ ২০২৫ সালের সেরা সিঙ্গাপুর

    মুসলিমবান্ধব অমুসলিম দেশ ২০২৫ সালের সেরা সিঙ্গাপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্লোবাল মুসলিম ট্রাভেল ইনডেক্স (GMTI) ২০২৫ অনুযায়ী, সিঙ্গাপুর টানা বছর সেরা মুসলিমবান্ধব অ-ইসলামি ভ্রমণ গন্তব্যের মর্যাদা অর্জন করেছে। ৭১ পয়েন্ট নিয়ে দেশটি তালিকার শীর্ষে রয়েছে, যা গত বছরের তুলনায় ৫ পয়েন্ট বেশি।

    এ তালিকায় যুক্তরাজ্য ৬৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয়, হংকং ৬২ পয়েন্টে তৃতীয় স্থান অর্জন করেছে, যেখানে হংকংয়ের স্কোর ২০২৪ সালের তুলনায় ১০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

    বিশ্বব্যাপী মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে অমুসলিম দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। থাইল্যান্ড (৫৭), তাইওয়ান (৫৮), আয়ারল্যান্ড (৫৪), অস্ট্রেলিয়া (৫৪) এবং ফিলিপাইন (৫৩) এই দেশগুলো ৩ থেকে ৭ পয়েন্ট পর্যন্ত স্কোর বাড়িয়ে এগিয়ে এসেছে।
     
    নতুনভাবে শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছে রাশিয়া ও কানাডা, যাদের স্কোর যথাক্রমে ৪৯ পয়েন্ট এবং অবস্থান ১৬ ও ১৩ ধাপ উন্নত হয়েছে। এছাড়া নিউজিল্যান্ড, ম্যাকাও, তানজানিয়া ও কেনিয়া এই চার দেশও এবার ৪৯ পয়েন্ট নিয়ে তালিকায় যুক্ত হয়েছে।
     
    স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, জর্জিয়া ও বসনিয়া ও হার্জেগোভিনা, এই দেশগুলো হালাল খাবার, নামাজের ব্যবস্থা এবং সংস্কৃতিসংবেদনশীল সেবায় উন্নয়ন ঘটিয়েছে।
     
    গ্লোবাল মুসলিম ট্রাভেল ইনডেক্সের মতে, অ-ইসলামি দেশগুলো এখন মুসলিম পর্যটকদের জন্য হালাল সার্টিফায়েড রেস্তোরাঁ, নামাজের স্থান ও আতিথেয়তা খাতে ধর্ম-সংস্কৃতি অনুশীলনে প্রশিক্ষিত কর্মী তৈরিতে বিনিয়োগ করছে।

    ফলে ২০২৪ সালের তুলনায় শীর্ষ ২০টি অমুসলিম গন্তব্যের গড় স্কোর ৫০.২ থেকে বেড়ে ৫৬.৬-এ পৌঁছেছে। বিশ্বের পর্যটনশিল্পে মুসলিম পর্যটকদের চাহিদা বাড়ছে এবং এটি অমুসলিম দেশগুলোকে নতুন প্রতিযোগিতায় নামতে উৎসাহ দিচ্ছে। গুণমান, ধর্মীয়-সাংস্কৃতিক সম্মান ও অভিগম্যতাকে কেন্দ্র করে এখন গড়ে উঠছে পরবর্তী প্রজন্মের পর্যটন কাঠামো।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ