বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলটসহ সব আরোহী নিহত

    ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলটসহ সব আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। রোববার (১৫ জুন) কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রার সময় হেলিকপ্টারটি নিখোঁজ হয় বলে জানিয়েছে এএনআই।

    হেলিকপ্টারটিতে পাইলটসহ সাতজন আরোহী ছিলেন। এনডিটিভি জানিয়েছে, এটি রাজ্যের গৌরীকুণ্ড এলাকায় শেষবারের মতো রাডারে ধরা পড়ে।

    হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি জঙ্গলে বিধ্বস্ত হয় এবং সাতজন নিহত হন। মাত্র ১০ মিনিটের যাত্রার সময়, হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়।

    উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি সকাল ৫টা ২০ মিনিটে ঘটে। হেলিকপ্টারটিতে সাতজন ছিলেন – ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট। তীর্থযাত্রীরা এসেছিলেন উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে।

     প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    স্থানীয়রা তাদের গবাদি পশুর জন্য চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হেলিকপ্টারটি জঙ্গলে পরে থাকতে দেখেন। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর দল ঘটনাস্থলের দিকে রওনা হয়। উদ্ধার অভিযান চলছে।

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

    এর আগে ২ মে কেদারনাথ মন্দির খুলে দেওয়ার পর, এই নিয়ে ছয় সপ্তাহে পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা এটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ