বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ঈদের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

    ঈদের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটির পর আজ রোববার (১৫ জুন) থেকে পুনরায় খুলেছে দেশের সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। একইসঙ্গে স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে আদালতের কার্যক্রমও।

    সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগে শেষ কর্মদিবস ছিল ৪ জুন (মঙ্গলবার)। এরপর ৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি। মূল ঈদ উদ্‌যাপিত হয় ৭ জুন, শুক্রবার।

    প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ছুটি নির্ধারণ করা হলেও পরে সরকারের নির্বাহী আদেশে আরও দুই দিন—১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার)—ছুটি বাড়ানো হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি দাঁড়ায় ১০ দিন, যা শেষ হয়েছে ১৪ জুন (শনিবার)।

    ছুটি দীর্ঘ হলেও এর পেছনে ছিল পূর্বপ্রস্তুতি। ছুটি একটানা করতে ১৭ মে ও ২৪ মে (শনিবার) অফিস খোলা রাখা হয়েছিল। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মঘণ্টা পূরণ করতে পেরেছেন এবং নির্বিঘ্নে ছুটি উপভোগ করেছেন।

    ছুটির শেষ দিনে রাজধানীমুখী মানুষের ভিড়ে রাজধানীর পরিবহন টার্মিনালগুলোতে ছিল ব্যতিক্রমধর্মী চিত্র। শনিবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে ঢাকায় ফিরতে দেখা গেছে। ফলে গাবতলী, সায়েদাবাদ, কমলাপুর, যাত্রাবাড়ীসহ প্রধান বাসস্ট্যান্ডগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।

    লাল সবুজ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বিভিন্ন বড় পরিবহন কোম্পানির বাস ছিল দৃশ্যমানভাবে সক্রিয়। লোকাল বাসেও ফিরেছেন অনেক যাত্রী। একইসঙ্গে ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল অন্য দিনের তুলনায় বেশি। তবে, যানজট বা বড় ধরনের কোনো দুর্ভোগের খবর পাওয়া যায়নি।

    আজ সকাল থেকেই রাজধানীর সড়কে দেখা গেছে কর্মচঞ্চলতা। কয়েকদিনের তুলনায় গাড়ির সংখ্যা ও মানুষের চলাচল অনেক বেড়েছে, যা ছুটি-পরবর্তী কর্মদিবসের প্রত্যাবর্তনকে স্পষ্টভাবে তুলে ধরেছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন