বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৭

    ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৭
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের চালানো নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোররাতে সংঘটিত এই হামলায় অন্তত সাতজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

    ইসরায়েলি পুলিশ জানায়, উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুইজন ৪০ বছর বয়সী নারী, একজন ২০ বছর বয়সী তরুণী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

    এদিকে, মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে আরও তিনজন নিহত হন বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। নিহতদের একজন ৬০ বছর বয়সী নারী। এই হামলায় আশপাশের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

    ইরানের এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি রয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ