শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • র‍্যাব ছদ্মবেশে নগদ প্রতিনিধি থেকে কোটি টাকা ছিনতাই

    র‍্যাব ছদ্মবেশে নগদ প্রতিনিধি থেকে কোটি টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয় দিয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর এক ডিস্ট্রিবিউটরের প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্তরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে পথরোধ করে নগদের প্রতিনিধি থেকে টাকা ছিনিয়ে নেয়।

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র‍্যাবের পোশাক পড়া কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধড়ার চেষ্টা করে। তখন ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক পড়া ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে। পরে ভুক্তভোগীকে মাইক্রোবাসে ওঠিয়ে নিয়ে চলে যায় তারা।

    ভুক্তভোগী জানান, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তার পথরোধ করে। পরে টাকাভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।

    আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

    নগদ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি রওনা দিয়েছিল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীতে তুলে নগদ টাকা ছিনিয়ে নেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ