বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

    টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে: ড. মুহাম্মদ ইউনূস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এসব অভিযোগের বিষয়ে তাকে দেশে ফিরে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

    লন্ডন সফরের সময় ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

    প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আদালতে যেকোনো অভিযোগ মোকাবেলা করা উচিত। সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি আমি নিজেই প্রত্যাখ্যান করেছি।

    টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বেআইনিভাবে ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    বিষয়টি সরাসরি অস্বীকার করে টিউলিপ সিদ্দিক বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন