রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • বিশ্বজুড়ে ইসরাইলের দূতাবাস বন্ধের ঘোষণা

    বিশ্বজুড়ে ইসরাইলের দূতাবাস বন্ধের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে বিশ্বজুড়ে ইসরাইলের সব দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাসগুলোকে নিরাপত্তা সতর্কতা হিসেবে একটি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে।
     
    বিবৃতিতে বলা হয়, বিশ্বের সব ইসরাইলি মিশনগুলো বন্ধ করে দেয়া হবে এবং কনস্যুলার সেবা প্রদান বন্ধ থাকবে।
     
    বিবৃতিতে মন্ত্রণালয় বিদেশে থাকা সব ইসরাইলিকে তাদের অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে মন্ত্রণালয়কে সর্বশেষ তথ্য জানানোর পরামর্শ দিয়েছে।
     
    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় একই ধরনের একটি নির্দেশনা জারি করেছিল।
     
    এদিকে সুইডেনে অবস্থিত ইসরাইলি দূতাবাস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা কোনো কনস্যুলার সেবা দেবে না।
    দূতাবাস জানায়নি যে কতক্ষণ মিশনগুলি বন্ধ থাকবে।
     
    শুক্রবার ভোররাতে ইসরাইলি বিমানবাহিনী তেহরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায়। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদসহ অন্তত ছয়জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন।
     
    ইরান ইসরাইলে পাল্টা শতাধিক ড্রোন পাঠালেও সেগুলো ইসরাইলে আগাত হানার আগেই প্রতিহত করার দাবি করেছে আইডিএফ।
     
    এদিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজ ও শিরাজ শহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। এছাড়া নাতানজ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানোর খবর পাওয়া গেছে।
     
    এক সংবাদ সম্মেলনে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, ‘ইরানে অভিযান কেবল শুরু হয়েছে। সামরিক বাহিনী ইরানের পরিকল্পনা অনুসরণ করছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন