বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

    ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার টানা ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা যায় ব্যতিক্রম দৃশ্য—এবার আর ঘরমুখো নয়, মানুষ ছুটছে রাজধানীর দিকে।

    সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য এবারের ঈদে ছিল ১০ দিনের দীর্ঘ ছুটি। ছুটির পর প্রথম কর্মদিবস আগামী রোববার (১৫ জুন)। তাই ঈদের আমেজ না কাটতেই কাজে ফেরার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নানা পেশার মানুষ।

    চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকেই যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। শুধু বাস নয়, অনেকেই ফিরছেন ট্রাক, পিকআপ কিংবা মোটরসাইকেলে করেও। এর অন্যতম কারণ হিসেবে যাত্রীরা উল্লেখ করছেন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।

    যাত্রী মো. মাহবুব বলেন, “বাসে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। বাধ্য হয়ে পিকআপে ফিরছি। যদিও ঝুঁকি আছে, কিন্তু সময় বাঁচাতে আর খরচ কমাতে এটাই একমাত্র উপায়।”

    এদিকে, গাজীপুরের অনেক শিল্প-কারখানা শনিবার (১৪ জুন) থেকেই খুলে দেওয়া হচ্ছে। ফলে আজ থেকেই কর্মীদের ঢাকামুখী চাপ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রোববার অফিস খোলার প্রস্তুতি নেওয়া সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ঢাকায় ফেরার ব্যস্ততা।

    নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সওগাতুল আলম বলেন, “আগামী রোববার থেকে অফিস খুলছে। তাই আজ এবং আগামীকাল মহাসড়কে যাত্রীদের চাপ বেশি থাকবে। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

    তবে যাত্রীদের অভিযোগ, মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং যানবাহনের তদারকি এখনও পর্যাপ্ত নয়। ফলে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়াবাহিত ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

    এদিকে ট্রাফিক ব্যবস্থাপনা কিছুটা স্বাভাবিক থাকলেও কয়েকটি স্থানে যানজটের খবর পাওয়া গেছে। বিশেষ করে বাইপাইল, কালিয়াকৈর ও গাজীপুর চৌরাস্তা এলাকায় কিছু সময়ের জন্য গাড়ির গতি কমে আসে।

    অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ফিরতি যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

    সাধারণ মানুষ বলছেন, ঈদের সময়টুকু পরিবার-পরিজনের সঙ্গে কাটিয়ে আবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে হচ্ছে। তবে তারা প্রত্যাশা করছেন, ভবিষ্যতে ছুটির পর গণপরিবহন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন