বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • ইসরায়েলকে কঠিন শাস্তির হুঁশিয়ারি খামেনির

    ইসরায়েলকে কঠিন শাস্তির হুঁশিয়ারি খামেনির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি হামলার পর পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, “ইসরায়েলের বর্বর হামলার জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতেই হবে।”

    তিনি আরও জানান, “শত্রুর এই হামলায় আমাদের কয়েকজন সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। তবে তাদের জায়গায় নতুনরা দায়িত্ব পালন করবে, এবং শত্রুরা ছাড় পাবে না।”

    এরই মধ্যে তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

    এর আগে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

    ইসরায়েল বলছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করতেই এই হামলা চালিয়েছে, এবং প্রয়োজন হলে অভিযান চলবে।

    ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলকে এই হামলার জন্য বড় মূল্য দিতে হবে। পাশাপাশি, আবাসিক এলাকায় হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোকজন নিহত হওয়ার খবরও দিয়েছে ইরানের সরকারি সংবাদমাধ্যম।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ