বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • তেহরানে ইসরায়েলি হামলায় আইআরজিসি প্রধান ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত

    তেহরানে ইসরায়েলি হামলায় আইআরজিসি প্রধান ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো এক হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসি নিহত হয়েছেন।

    শুক্রবার (১৩ জুন) ভোররাতে তেহরানের একাধিক আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। এতে নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষও হতাহত হন।

    নিহতদের একজন, মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ফারেইদুন আব্বাসি ছিলেন ইরানের পারমাণবিক শক্তি কমিশনের সাবেক প্রধান।

    হামলার পর তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়।

    ইসরায়েল জানায়, ‘নেশন অব লায়ন্স’ নামে সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা। এতে দুই ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়।

    তেহরানে হামলার আগাম সতর্কতা বৃহস্পতিবারই দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরুর ঠিক আগে হামলাটি ইচ্ছাকৃত সময় বেছে চালানো হয়।

    ইসরায়েল দাবি করেছে, কেবল সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে ইরান বলছে, এতে বেসামরিক প্রাণহানি ঘটেছে।

    এ ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও দেশজুড়ে উত্তেজনা চরমে, এবং পাল্টা জবাবের আশঙ্কা বাড়ছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ