শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • রাজধানীর কয়েকটি স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

    রাজধানীর কয়েকটি স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট চত্বরসংলগ্ন এলাকাসহ কয়েকটি স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

    বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নম্বর III/৭৬)-এর ২৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত স্থানগুলো হলো:

    প্রধান বিচারপতির সরকারি বাসভবন

    বিচারপতি ভবন

    জাজেস কমপ্লেক্স

    সুপ্রিম কোর্টের প্রধান গেট

    মাজার গেট

    জামে মসজিদ গেট

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশপথ

    বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ অংশ

    এ ছাড়াও, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে সড়ক অবরোধের মাধ্যমে কোনো কর্মসূচি পালনে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ