রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ভারতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শতাধিক নিহত

     ভারতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শতাধিক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল শহরটির একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।

    বুধবারের (১১ জুন) এ মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

    স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অধিকাংশ মৃতদেহ আগুনে পুড়ে গেছে। এসব মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সরকারি হাসপাতালে।

    এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যে ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল। আমরা এরই মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা পরিষ্কার করেছি এবং বাকিটাও দ্রুত পরিষ্কার করা হবে।

    ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে।

    ভারতের টেলিভিশন চ্যানেল সিএনএন নিউজ-১৮ জানায়, বিমানটি রাজ্য-চালিত বি.জে. মেডিকেল কলেজের হোস্টেলের খাবার কক্ষের ওপর বিধ্বস্ত হয়, এতে বহু মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়।

    রয়টার্সকে একটি সূত্র জানায়, বিমানে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ শিশু এবং ২ নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়ার মতে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক ছিলেন।

    ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের, যা বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক যাত্রীবাহী বিমান হিসেবে পরিচিত।

    অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক ডাটাবেস অনুযায়ী, ২০১১ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা ড্রিমলাইনারের এটিই ছিল প্রথম দুর্ঘটনা। বিমানটি ২০১৩ সালে প্রথম উড্ডয়ন করে এবং ২০১৪ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হয়।


    এ ঘটনায় ইতোমধ্যে ভারত ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন