বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

    তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরকালীন তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, দিনের শুরুতে সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অডিয়েন্সে অংশ নেবেন অধ্যাপক ইউনূস।

    এরপর দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত তিনি রাজা চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল সাড়ে ৩টায় তিনি হাউস অব কমন্সের স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে।

    বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে‌ ৫টা পর্যন্ত তিনি একটি ‌‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

    দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত উপিএল লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. জয় শ্রফ অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন