বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বুধবার দেশে ফিরছেন আরও ৩ হাজার ৭৭৮ হাজি

    বুধবার দেশে ফিরছেন আরও ৩ হাজার ৭৭৮ হাজি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ পালনের পর বুধবার (১১ জুন) আরও ৩,৭৭৮ জন হাজি সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরছেন। দিনভর মোট ১০টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

    হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিনের চারটি ফ্লাইট ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে রয়েছে ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট।

    ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার (১০ জুন)। প্রথম দিনে ১২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪,৯০৪ জন হাজি। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

    এ বছর বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে মোট ৮৬,৯৫৮ জন হাজি সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন। যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে, শেষ হয় ১ জুন। ফিরতি ফ্লাইট সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২২২টি।

    ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২২ জন হাজি, যার মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী। মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৭ জন, আরাফায় ১ জন

    এ ছাড়া, বর্তমানে ২১ জন হাজি অসুস্থতা নিয়ে সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন