বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জাল নথিপত্রে ভিসার চেষ্টা করলেই আবেদন বাতিল: সতর্ক করলো ঢাকার জার্মান দূতাবাস

    জাল নথিপত্রে ভিসার চেষ্টা করলেই আবেদন বাতিল: সতর্ক করলো ঢাকার জার্মান দূতাবাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাল কাগজপত্র সংযুক্ত করে ভিসার জন্য আবেদন করলে তা সরাসরি বাতিল করা হবে এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।

    বুধবার (১১ জুন) এক অফিসিয়াল বার্তায় দূতাবাস জানায়, ভিসা প্রক্রিয়ায় প্রতারক এজেন্টদের মাধ্যমে আবেদন না করতে সকল আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে।

    বার্তায় বলা হয়, “সব ভিসা আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণে সহায়তা দাবিকারী প্রতারক এজেন্টদের সম্পর্কে সতর্ক থাকেন। ভিসার সঠিক তথ্য জানতে দূতাবাসের নিজস্ব ওয়েবসাইট অথবা আমাদের অফিসিয়াল সার্ভিস পার্টনার ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট ভিজিট করুন।”

    দূতাবাস আরও জানায়, তারা কোনো ভিসা সহায়তা এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। কেউ চাইলে ব্যক্তিগতভাবে কোনো এজেন্টের সাহায্য নিতে পারেন, তবে সেটি সম্পূর্ণ আবেদনকারীর নিজ দায়িত্বে এবং এটি বাধ্যতামূলক নয়।

    বিশেষ করে যেসব এজেন্ট উচ্চ মূল্যে কাজের অনুমতি বা অন্যান্য ভিসা নথিপত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে থাকেন, তাদের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন