বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আজ থেকে শুরু হাজিদের ফিরতি ফ্লাইট

    আজ থেকে শুরু হাজিদের ফিরতি ফ্লাইট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

    মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও কাবা শরিফে ফরজ তাওয়াফ শেষে হাজিরা মিনায় ফিরছেন। এই সময়ে অনেকে পথ হারিয়ে পড়েন বিপাকে এবং আশ্রয় নেন মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনে।

    ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার বাংলাদেশ থেকে মোট ৮৭,১৫৭ জন হজ পালন করেছেন। এদের মধ্যে সৌদি আরবে ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ মৌসুমে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং নিয়ম লঙ্ঘনের দায়ে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।

    এছাড়া, চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশি বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৯ জন সৌদি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

    উল্লেখ্য, এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি ছিল ৩১ মে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন