বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি ৩৩৯) যোগে তিনি ঢাকায় পৌঁছান।

    ফ্লাইট অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষ করে রাত পৌনে তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি—একেবারেই সাদামাটা পোশাক।

    বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে জানান, আবদুল হামিদ কোনো ধরনের রাষ্ট্রীয় প্রটোকল গ্রহণ করেননি এবং সাধারণ যাত্রীর মতোই দেশে প্রবেশ করেছেন।

    এর আগে গত ৮ মে রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট (টিজি ৩৪০) যোগে তিনি চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক গমন করেন। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান। সফরের বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।

    প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল মো. আবদুল হামিদ প্রথম দফায় বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পরে ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি দ্বিতীয় দফায় ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পর তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিজ বাসায় বসবাস করছেন।


    এন কে/বিএইচ/জা নি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন