বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

    যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা' ও এর আশপাশের এলাকায় আজ সোমবার (৯ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল কিংবা শোভাযাত্রা করা যাবে না।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। গত ৪ জুন এই নির্দেশনা জারি করা হলেও তা গতকাল রবিবার (৮ জুন) গণমাধ্যমে প্রকাশ করা হয়।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নম্বর III/৭৬)-এর ২৯ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    নিষিদ্ধ ঘোষিত এলাকা অন্তর্ভুক্ত করছে—বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা', হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এলাকা।

    ডিএমপি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক জমায়েত আয়োজন করা যাবে না।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন