বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের এ সরকারি সফরে (১০-১৩ জুন) যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ড. ইউনূসের প্রথম ইউরোপ সফর। সফরসূচি অনুযায়ী, ১১ জুন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর ১২ জুন সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং একই অনুষ্ঠানে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

    তবে এ সফর নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য সম্ভবত এই সফরকে পূর্ণ গুরুত্ব দেবে না। অনেকেই বর্তমান সরকারকে বিতর্কিত হিসেবে দেখছেন। সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করে ইউনূস সাহেব যদি দ্রুত নির্বাচনমুখী উদ্যোগ নিতেন, তবে আন্তর্জাতিক মহলেও তার গ্রহণযোগ্যতা বাড়ত।”

    তিনি আরও বলেন, “যুক্তরাজ্য সবসময় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তারা চায় বাংলাদেশেও একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা পাক। কার্যকর পার্লামেন্ট ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই একটি স্থায়ী ও টেকসই সমাধান সম্ভব।”

    এ সফরে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণকে একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন রাশেদ চৌধুরী।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন