বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানালেন ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা

    খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানালেন ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে অবস্থানরত তারেক রহমান স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) সকালে টেলিফোনে মায়ের সঙ্গে কথা বলেন এবং তাকে ‘ঈদ মোবারক’ জানান।

    শুধু তারেক রহমানই নন, ফোনালাপে অংশ নেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও। এ সময় তারা খালেদা জিয়ার খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। খালেদা জিয়ার নাতনিরাও দাদির সঙ্গে কথা বলে ঈদ উপলক্ষে ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ করে।

    এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, "তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা লন্ডন থেকে খালেদা জিয়ার সঙ্গে ঈদের সকালে ফোনে কথা বলেন। তারা সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার সুস্থতার জন্য।"

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ঢাকার গুলশানে নিজ বাসভবন "ফিরোজা"তে অবস্থান করছেন। শারীরিক নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঈদ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা খালেদা জিয়ার মনোবল বাড়িয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন