বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন নিয়ে ইইউর প্রতিক্রিয়া

    প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন নিয়ে ইইউর প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই সময়সীমা নির্ধারণ করেন। তার ঘোষণার পরপরই ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

    এক ফেসবুক পোস্টে ইইউ প্রতিনিধিদল জানায়, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে; আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

    ইইউ আরও বলেছে, একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ ও উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা এগিয়ে নিতে সব অংশীদারদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

    উল্লেখ্য, প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, সংস্কার, বিচার ও গ্রহণযোগ্য নির্বাচন, এই তিনটি ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। রমজান মাসের ঈদের মধ্যে সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি এবং ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন