বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ
  • খরার কারণে মরক্কোতে কোরবানির ওপর সরকারি নিষেধাজ্ঞা

    খরার কারণে মরক্কোতে কোরবানির ওপর সরকারি নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খরার কারণে পশুর ঘাটতি ও কৃষিখাতের সংকট মোকাবেলায় মরক্কোর রাজা পঞ্চম মোহাম্মদ এ বছর কোরবানি না দেওয়ার নির্দেশনা জারি করেছেন। বুধবার (৪ জুন) ধর্মমন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রায়ত্ত টিভিতে রাজকীয় ডিক্রি পড়ে শোনান।

    রাজ আদেশ অনুযায়ী, ঈদুল আজহায় পশু কোরবানি না করার অনুরোধ জানানো হয়েছে। আদেশ বাস্তবায়নে বাড়ানো হয়েছে নিরাপত্তা, পশু পরিবহনে কড়া নজরদারি, এবং আদেশ অমান্যকারীদের জন্য জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

    সরকার বলছে, খরা ও প্রাকৃতিক দুর্যোগে পশু সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কৃষি সংগঠনগুলোর দাবি, এতে কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

    এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সরকারি বাহিনী সাধারণ মানুষের কেনা ভেড়া জব্দ করছে, যা সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই ঘোষণা দিয়েছেন, তারা এই আদেশ অমান্য করে ধর্মীয় রীতি মেনে কোরবানি করবেন।


    সূত্র: তার্কি টুডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ