বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • ইউরোপের দেশ নেদারল্যান্ডসে সরকারের পতন

    ইউরোপের দেশ নেদারল্যান্ডসে সরকারের পতন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিবাসন ইস্যুতে ইউরোপের এক দেশের সরকার পতন।
    ইউরোপের দেশ নেদারল্যান্ডসে সরকারের পতন হয়েছে। অভিবাসন ইস্যুতে মঙ্গলবার (০৩ জুন) দেশটির সরকার ভেঙে পড়েছে।
    তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফের নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়েছে। দূর-ডানপন্থি পার্টি ফর ফ্রিডম (পিভিভি) অভিবাসন এবং আশ্রয় নীতি নিয়ে অমীমাংসিত মতপার্থক্যের কারণে ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ায় এই পতন ঘটে।

    আনাদোলু জানিয়েছে, জোটের অন্য সদস্যরা কনজারভেটিভ ভিভিডি, সেন্ট্রিস্ট এনএসসি এবং কৃষকদের দল বিবিবি পিভিভি নেতা গিয়ার্ট উইল্ডার্সের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। উইল্ডার্স ডাচ অভিবাসন এবং আশ্রয় নীতিতে ব্যাপক নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিলেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে উইল্ডার্স বলেন, কোনো স্বাক্ষর নেই, কোনো সমন্বয় নেই, তাই পিভিভি জোট ছেড়ে যাচ্ছে।

    ভিআরটি নিউজ জানিয়েছে, উইল্ডার্স জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দাবি করেন, জোটের চুক্তিতে ১০টি কঠোর নতুন পদক্ষেপ যুক্ত করা হোক। এর মধ্যে ছিল আশ্রয়প্রার্থীদের জন্য সীমান্ত বন্ধ করা, সামরিক সীমান্ত নিয়ন্ত্রণ বৃদ্ধি, আশ্রয়কেন্দ্রের সংখ্যা কমানো এবং অস্থায়ী বসবাসের অনুমতি প্রাপ্ত সিরিয়ান শরণার্থীদের নির্বাসন।

    এর একদিন আগে উইল্ডার্স হুমকি দিয়ে বলেছিলেন, যদি কিছুই না হয় বা পর্যাপ্ত পরিবর্তন না হয়, তবে পিভিভি চলে যাবে।

    এদিকে সরকার পতনের পর জোটের অন্যান্য দলের নেতারা ক্ষোভ ও হতাশার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিভিডি নেতা ডিলান ইয়েসিলগোজ বলেন, তিনি নিজের ইগো এবং নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। আমি হতবাক। তিনি ডানপন্থি নীতির সুযোগটাই নষ্ট করে দিল। এটা ভীষণ দায়িত্বহীন কাজ।

    বিবিবি নেতা ক্যারোলিন ফান ডার প্লাসও এই পদক্ষেপের নিন্দা করেছেন। তিনি বলেন, তার হাতে সব কার্ড রয়েছে এবং তিনি ইচ্ছাকৃতভাবে প্লাগ টেনে নিচ্ছেন।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন