রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • বেরোবি’র একাডেমিক ভবন-১ এর সম্প্রসারণ কাজের উদ্বোধন

    বেরোবি’র একাডেমিক ভবন-১ এর সম্প্রসারণ কাজের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবন-১ এর পঞ্চম তলার ছাদ ঢালাইয়ের মাধ্যমে সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ভবন-১ (কবি হেয়াত মামুদ ভবন) মঙ্গলবার (০৩ জুন ) সকালে পঞ্চম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করে।

    আনুষ্ঠানিক এ কাজের উদ্বোধনের মাধ্যমে একাডেমিক ভবনটিকে বর্তমান চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

    এ সময় উপাচার্য শওকাত আলী বলেন, শ্রেণীকক্ষ সংকট দূর করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভবনটির সম্প্রসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে। 

    বেরোবি উপাচার্য আরও বলেন, একাডেমিক ভবন-১ এর মতোই একাডেমিক ভবন-২ ছয় তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম একটা সন্তোষজনক পর্যায়ে আনার জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দ, ঠিকাদারী প্রতিষ্ঠান পারভেজ কনস্ট্রাকশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।    


    গাজী আজম হোসেন, প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন