বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। এর মাধ্যমে দেশের জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা পূর্ণতা পেল।

    সোমবার (২ জুন) দুপুর ৩টা ৩০ মিনিটে রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু হয়। প্রায় ১৫৮ কিলোমিটার দীর্ঘ এই লাইনের রয়েছে ৪১৪টি টাওয়ার। এটি দেশের বিদ্যুৎ অবকাঠামোয় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    এর আগে, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপের জন্য আরও দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়েছিল:

    রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি লাইন — চালু হয় ৩০ জুন ২০২২

    রূপপুর-বগুড়া ৪০০ কেভি লাইন — চালু হয় ৩০ এপ্রিল ২০২৪

    রূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মাধ্যমে এখন পর্যন্ত মোট তিনটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন প্রস্তুত হয়েছে, যার প্রত্যেকটির সঞ্চালন সক্ষমতা ২০০০ মেগাওয়াট।

    পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানিয়েছেন, “২৯ মে এই সংযোগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা পূরণ হলো।”

    এ সাফল্য বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা ও টেকসই বিদ্যুৎ সরবরাহের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন