বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রাঙ্গামাটিতে কয়েক দিনের টানা বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি

    রাঙ্গামাটিতে কয়েক দিনের টানা বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা বর্ষণে বেড়েছে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
    রাঙ্গামাটিতে কয়েক দিনের টানা বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। ফলে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বেড়েছে উৎপাদন।

    পানি স্বল্পতার কারণে ৫ টি ইউনিট থেকে শুধুমাত্র ১ টি ইউনিট চালু রাখা হয়েছিল এতদিন। 

    পহেলা জুন থেকে জল বিদ্যুৎ কেন্দ্রের ৪ টি ইউনিট সচল করে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

    সোমবার (২ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
     
    তিনি বলেন, কয়েক দিনের টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিদ্যুত কেন্দ্রের ৪টি ইউনিটে পুরোদমে বিদ্যুৎ উৎপাদ চলছে।  ১, ২ ও ৪ নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে এবং ৫ নং ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট, সর্বমোট ১৫৫ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩ নং ইউনিটটি বন্ধ রয়েছে। হ্রদে পানি আরো বাড়লে আমরা বাকি ইউনিটটিও চালু করতে পারবো।

    তিনি আরোও জানান এতদিন কাপ্তাই হ্রদের পানি স্বল্পতার কারণে ৫ টি ইউনিট থেকে শুধুমাত্র ১ টি ইউনিট চালু রাখা হয়েছিল।

    এদিকে জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য মতে, বর্তমানে  কাপ্তাই হ্রদে  ৮৬.৬৭ এমএসএল ( মীনস সি লেভেল) পানি রয়েছে। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৭৬.২৬ এমএসএল। আর কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন