শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৩ জন

    মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৩ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকার মহাখালী ও গাজীপুরের টঙ্গীতে পৃথক পৃথক ট্রেন দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১ জুন) দিবাগত রাতে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী, অপর দুইজন পুরুষ।

    মহাখালীতে দুইজনের মৃত্যু: ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এ বাশার জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে রাজধানীর মহাখালী রেলগেট সংলগ্ন নাখালপাড়া ও পাগলার পুলের মাঝামাঝি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    এর আগে রাত সোয়া ১টার দিকে একই এলাকা থেকে আরও একজন যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার নাম আতিক (৩০) বলে জানা গেছে। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এখনো তার পূর্ণ পরিচয় জানা যায়নি।

    টঙ্গীতে নারীর করুণ মৃত্যু: অন্যদিকে, গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক নারী। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলী জিন্নাহ জানান, রবিবার রাতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমা (২৫) নামের এক নারী। দুর্ঘটনায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার দিয়ার গ্রামের যতনের মেয়ে। নিহত সুমার স্বামীর নাম মো. রানা।

    পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি ঘটনাই দুর্ঘটনা না আত্মহত্যা—তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রত্যেকটি ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।


    এন কে/বিএইচ/স স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ