বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ক্রাউন প্রিন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান

    বাহরাইনে নতুন শ্রমবাজার উন্মুক্তের অনুরোধ রাষ্ট্রদূতের

    বাহরাইনে নতুন শ্রমবাজার উন্মুক্তের অনুরোধ রাষ্ট্রদূতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাহরাইনে নতুন শ্রমবাজার উন্মুক্তকরণ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

    স্থানীয় সময় রোববার (১ জুন) বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে রিফা প্রাসাদে এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এ অনুরোধ জানান।

    রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, তাদের অধিকার রক্ষা এবং পারিবারিক জীবনের স্থিতিশীলতার কথা বিবেচনা করে ফ্যামিলি ভিসা প্রদান সহজীকরণসহ নতুন শ্রমবাজার উন্মুক্তের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও বিশ্বস্ততা ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত— এই সুযোগ কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করা সম্ভব।”

    ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

    সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস। অন্যদিকে বাহরাইনের পক্ষ থেকে ছিলেন মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী হামাদ বিন ফয়সাল আল মালকি, ক্রাউন প্রিন্সের আদালতের প্রধান শেখ সালমান বিন আহমেদ আল খলিফা, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হামাদ আল মাহমুদ।

    বৈঠকে উভয়পক্ষই বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও অর্থবহ করার প্রত্যয় ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন