বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১২ জুনের টিকিট

    ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১২ জুনের টিকিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ১২ জুনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

    রেলওয়ের ঈদ-পরবর্তী যাত্রা পরিকল্পনা অনুযায়ী, ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সাত দিনের ফিরতি ট্রেনযাত্রার টিকিট আগাম বিক্রি করা হচ্ছে। প্রতিদিন নির্ধারিত এক দিনের টিকিট আগেভাগে বিক্রি হচ্ছে অনলাইনে।

    প্রত্যেক যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। একাধিক আসনের টিকিট কাটলে সহযাত্রীদের নাম অবশ্যই টিকিট কাটার সময় দিতে হবে। তবে এই সময়ের টিকিট ফেরত দেওয়া যাবে না।

    যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন