বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জাপানে ১ লাখ কর্মী পাঠানোর সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ: প্রেস সচিব

    জাপানে ১ লাখ কর্মী পাঠানোর সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ: প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ার পাশাপাশি দেশটিতে বছরে এক লাখ কর্মী পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    প্রেস সচিব বলেন, “মাতারবাড়ি প্রকল্পে জাপান বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে। এ প্রকল্পের মাস্টারপ্ল্যানে তারা সক্রিয়ভাবে সহযোগিতা করবে। প্রায় ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পে জাপান বড় অংশ অর্থায়ন করবে।”

    তিনি জানান, সফরে জাপানের বিনিয়োগ সংস্থা জেটরো-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির দিকটি সফরের অন্যতম সফলতা।

    এছাড়াও, জাপানে কর্মী পাঠানো প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। ভিসা প্রক্রিয়ার জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়েছে।”

    ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন