বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সীমান্ত ইস্যুতে বিভ্রান্তিকর খবর, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিবাদ

    সীমান্ত ইস্যুতে বিভ্রান্তিকর খবর, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত অঞ্চলকে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা করা হয়েছে—এমন দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    সম্প্রতি ভারতীয় অনলাইন গণমাধ্যম Northeast News-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ ধরনের দাবি করা হয়। তবে এ প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া কিছু নয়।”

    সেনাবাহিনী আরও জানায়, পাহাড়ি এলাকায় চলমান যে কোনও কার্যক্রম দেশের সংবিধান ও আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

    বাংলাদেশ সেনাবাহিনী জানায়, এই প্রতিবেদনটি শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে প্রতিবেদনে সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দেয়ার মতো গুরুতর ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা একেবারেই অসত্য এবং বিদ্বেষমূলক অপপ্রচার।

    বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনে যে ধরনের অসত্য ও প্রমাণবিহীন দাবি তোলা হয়েছে, তা এক ধরনের কল্পনাপ্রসূত ষড়যন্ত্র এবং বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা।

    সেনাবাহিনী আরও জানিয়েছে, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রের কাছে আপস না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

    প্রতিবেদনে সেনাবাহিনীকে ঘিরে যেভাবে সন্দেহের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনীর মতে তা কোনোভাবেই সাংবাদিকতার মানদণ্ডে পড়ে না। বরং এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ, যা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি এবং বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টারই বহিঃপ্রকাশ।

    বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় জানিয়ে দিয়েছে-দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত এবং এ ধরনের অপপ্রচারে তারা ভীত কিংবা বিচলিত নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন