বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জামায়াতের প্রতীক ও ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্তে বিলম্ব, রায়ের কপি চায় ইসি

    জামায়াতের প্রতীক ও ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্তে বিলম্ব, রায়ের কপি চায় ইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছে আপিল বিভাগ। তবে এখনো রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে না পাওয়ায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ইসি।

    রোববার (১ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেন, “আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরই কমিশন আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

    তিনি আরও জানান, বিষয় দুটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

    জামায়াতের নিবন্ধন ইস্যুতে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পর এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    জামায়াত প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা পাবে কি? এ বিষয়ে সচিব বলেন, প্রতীকের ব্যাপারে বলেছি আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবে। প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন সেটার কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার সুযোগ থাকে না।

    ইশরাক ইস্যুতে তিনি বলেন, ইশরাকের ব্যাপারেও আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা। আবারও বলছি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না।

    মেয়রের মেয়াদের শেষ দিন এ বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, শেষ দিন কি, শুরু দিন, এটার ব্যাপারেও আমার একই কথা। আমরা যতক্ষণ পর্যন্ত একটা কাগজ আদালত থেকে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকবো।

    বিষয়টি কোন পর্যন্ত গড়াবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কোন দিকে গড়াবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশনেরও সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট পরিস্থিতি আছে। কাজেই কাগজটা আগে হাতে পেলেই এটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন