বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ডিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি:

    পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায় নয়

    পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায় নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাট ঘিরে নিরাপত্তা, যান চলাচল এবং জনভোগান্তি রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

    রোববার (১ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভায় তিনি বলেন, সরকার নির্ধারিত হাসিল ছাড়া হাট ইজারাদাররা অতিরিক্ত কোনো অর্থ আদায় করতে পারবেন না। পশুবাহী যানবাহনকে জোরপূর্বক হাটে প্রবেশ করানো কিংবা রাস্তায় হাট বসানো যাবে না। এসব নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, যত্রতত্র পশু লোড-আনলোড করা যাবে না, এবং কোরবানির পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে।

    সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার আহমেদ বলেন, যেকোনো অনিয়ম বা হয়রানির শিকার হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করতে হবে। প্রমাণ হিসেবে ভিডিও ধারণের আহ্বান জানান তিনি।

    ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম বলেন, পশুর হাট সিটি কর্পোরেশনের নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে। রাস্তায় হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে বা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, প্রাণিসম্পদ অধিদপ্তর, ট্যানারি ও লবণ ব্যবসায়ী সমিতি, ব্যাংক এবং হাট ইজারাদার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন্স) মোহাম্মদ শহীদুল্লাহ পশুর হাট কেন্দ্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা উপস্থাপন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন