বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বৈদেশিক ঋণ পরিশোধ ২৪.৭৩ শতাংশ বেড়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

    বৈদেশিক ঋণ পরিশোধ ২৪.৭৩ শতাংশ বেড়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান, এ সময় বাংলাদেশ মোট ৩৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে, যা গত পুরো অর্থবছরের মোট ঋণ পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।

    তিনি আরও বলেন, চলতি অর্থবছরের এই সময়ে আসল ঋণ পরিশোধ করা হয়েছে প্রায় ২০২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি (১৬৬ কোটি ডলার)।

    অপর এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি অতিবৃষ্টির পরেও দেশের বিভিন্ন অঞ্চলে আগের তুলনায় জলাবদ্ধতা অনেক কম ছিল। আগে থেকেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি প্রবাহ নিশ্চিত করায় এ সাফল্য এসেছে। পাশাপাশি সিটি করপোরেশনের কর্মীরা বৃষ্টিতে ভিজে রাতভর কাজ করায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়নি।

    জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যা হলে নাগরিকদের সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।


    সূত্রঃ বাসস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন