বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ২ জুন যমুনায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

    ২ জুন যমুনায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দলটিকে আমন্ত্রণ জানিয়েছেন।

    শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, যারা নির্বাচন চান না, তারা বিএনপির নেতাদের দেশদ্রোহী ও বিদেশি এজেন্ট হিসেবে অবমাননা করছে। ১৭ বছরের সংগ্রামের প্রতিদান দিচ্ছে একটি মহল।

    সালাহউদ্দিন আরও অভিযোগ করেন যে, ফ্যাসিবাদের কূটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।

    প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ২ জুনের আমন্ত্রণ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, আলোচনার জন্য আনুষ্ঠানিকতা কমতি নেই, তবে বাস্তব কাজ এখনও চোখে পড়েনি।

    তিনি আরও বলেন, সংস্কারের নামে অকারণ দেরি করা হচ্ছে। জনগণের দাবি হলো ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের পর নির্বাচনের কোনো যুক্তি নেই।

    তবে সালাহউদ্দিন বলেন, যদি সরকার ডিসেম্বরের পর নির্বাচন দেয়ার জন্য কোনো কারণ থাকে, তাহলে সেটা প্রকাশ করুক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন