রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • নবীনগরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা বৃত্তি পুরস্কার বিতরণ

    নবীনগরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা বৃত্তি পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শনিবার দুপুরে আনন্দঘন পরিবেশে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু কামাল খন্দকার এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

    অনুষ্ঠানে এক বক্তা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিশুদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে মেধাসম্পন্ন ও দক্ষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ প্রশংসনীয়।”

    পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয় অতিথিবৃন্দ।

    এ সময় স্থানীয় রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

    অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরই নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে এবং আগামীতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।


    ইব্রাহীম খলিল, নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন