বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীর প্রতারণা বুঝবেন যেসব ১৫টি আচরণে হামজাকে ১০-এ ১০, ফারহানের গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন ডুলি অডিশন শুরু, নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
  • কচাকাটা সীমান্তে পুশ ইন প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান, পাশে ছিলো জনতা

    কচাকাটা সীমান্তে পুশ ইন প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান, পাশে ছিলো জনতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশ ইন চেষ্টাকে ঘিরে পুরো রাতজুড়ে উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া অবস্থান নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং আনসার ভিডিপি।


    পুশ ইন প্রতিরোধে কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির সঙ্গে একত্র হয় স্থানীয় জনতা। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে মানববন্ধন গড়ে তোলে তারা এবং সারারাত পাহারা দিয়ে সতর্ক অবস্থান ধরে রাখে।

    এই ঘটনায় সীমান্তে উত্তেজনা থাকলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে কিছু লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিজিবি দ্রুত তৎপর হয় এবং সীমান্তে মোতায়েন বাড়ায়। একইসঙ্গে আশপাশের গ্রামের মানুষজন নিজেরাই সংঘবদ্ধ হয়ে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে একটি দীর্ঘ মানব দেয়াল গড়ে তোলে। হাজারো নারী-পুরুষ মশাল, টর্চ ও লাঠি হাতে রাতভর সীমান্ত পাহারায় অংশ নেয়।

    বিজিবি সূত্রে জানা গেছে, তারা শুরু থেকেই পুশ ইন প্রতিরোধে সতর্ক ছিল এবং সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কচাকাটা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা জানান, “আমরা কখনোই অবৈধ অনুপ্রবেশ বরদাশত করব না। স্থানীয়দের সহযোগিতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।”

    সীমান্তের এক বাসিন্দা বলেন, “আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। বিএসএফ যদি আবারো এমন চেষ্টা করে, আমরাও প্রস্তুত আছি।”

    ঘটনার পর স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “এ ধরনের ঘটনা দুঃখজনক। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি এবং আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন