বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • "মাতারবাড়ি প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে জাপান: প্রেস সচিব"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় দৃঢ়ভাবে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জাপান।

    সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে ঋণ স্থগিতের সম্ভাবনা তৈরি হলেও, জাপান সরকার বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা ও অংশীদারিত্বের আশ্বাস দিয়েছে। জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন অংশীদার হিসেবে জাপান ভবিষ্যতেও পাশে থাকবে।

    শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে টোকিও।

    মাতারবাড়ী প্রকল্পে অনিয়ম হয়েছে কি না, তা জানার আইনি অধিকার রয়েছে—এমনটাই মনে করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

    প্রায় ৫৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে জাইকার ঋণ সহায়তা প্রায় ৪৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশে জাপানের ইতিহাসে সর্ববৃহৎ।

    এ বিষয়ে ইআরডির অতিরিক্ত সচিব (জাপান শাখা) মো. আবু সাঈদ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই জাইকার চিঠির জবাব দেওয়া হবে। তিনি বলেন, “আমরা তথ্য দিয়ে জাইকার উদ্বেগ দূর করার চেষ্টা করব। তবে অর্থায়ন অব্যাহত রাখা হবে কি না, সেটি নির্ভর করবে জাইকার সিদ্ধান্তের ওপর।”

    এর আগে, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) একটি চিঠি পাঠায় জাইকা। সেখানে সাতটি প্রশ্নের উত্তর চেয়ে ৪ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে সংস্থাটি। সময়মতো জবাব না পেলে ঋণ স্থগিত হতে পারে বলেও সতর্ক করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন