বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ৫ হাজারের বেশি সাইট ডাউন

    দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ৫ হাজারের বেশি সাইট ডাউন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিকম সেবায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে ৫ হাজারেরও বেশি মোবাইল নেটওয়ার্ক সাইট বন্ধ হয়ে গেছে।

    শুক্রবার (৩১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    তিনি বলেন, “বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় মোবাইল অপারেটরদের অনেক সাইট বর্তমানে কার্যক্রম চালাতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”

    ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ‘নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত। নেটওয়ার্ক রিস্টোর করতে নিরলস কাজ করছেন পল্লি বিদ্যুৎ সহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা।’

    ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রবল বৃষ্টিপাতের কারণে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

    বিপর্যয়ের একটি একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন ফয়েজ আহমদ- ‘মোট মেইনস বিকল: ৮২৬২ (৪৪ শতাংশ), মোট চালু সাইট: ৬৪.২ শতাংশ, মোট সাইট ডাউন: ৫৯০৪ (৩৫.৮ শতাংশ), (পিজি) পোর্টেবল জেনারেটর সংযুক্ত: ৬২৪ ও পিজি পথে রয়েছে: ৫০৪।’

    বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতেই এটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে দেশের সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করেছে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে ধীরে ধীরে এটি দুর্বল হতে থাকে।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, এর প্রভাবে আজ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারও এর প্রভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন