বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

    জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানি কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার (৩০ মে) টোকিওতে সফরের তৃতীয় দিনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান। আলোচনায় বাংলাদেশে ব্যবসা করা বেশ কয়েকটি জাপানি কোম্পানির শীর্ষ নির্বাহীরা অংশ নেন।

    প্রধান উপদেষ্টা বলেন, “স্বৈরাচারী শাসনের অবসানের মাধ্যমে বাংলাদেশ নতুন জীবন ফিরে পেয়েছে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আন্তর্জাতিক বন্ধুদের সমর্থন। আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণে অঙ্গীকারবদ্ধ—যেখানে পুরোনো ব্যর্থতা থাকবে না।”

    তিনি আরও বলেন, “গত ১০ মাসে আমরা নতুন ভিত্তি তৈরির চেষ্টা করেছি, আর সেখানে জাপানের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই জাপান আমাদের পাশে থাকুক—সহযোগিতার এই সম্পর্ক আরও জোরদার হোক।”

    অনুষ্ঠানে জেট্রোর চেয়ারম্যান নোরিহিকো ইশিগুরো বলেন, “বাংলাদেশ গত কয়েক বছরে বিস্ময়কর প্রবৃদ্ধি দেখিয়েছে। জাপানি কোম্পানিগুলোর জন্য এখানে বিনিয়োগের সুযোগ অনেক।”

    জেবিসিসিইসি চেয়ারম্যান ফুমিয়া কোকুবু আশা প্রকাশ করেন, এ বছরই বাংলাদেশ-জাপানের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (EPA) স্বাক্ষরিত হবে। পাশাপাশি করনীতিতে স্থিতিশীলতা ও সংস্কার প্রত্যাশা করেন তিনি।

    বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থনীতির ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। কোনো বিনিয়োগ প্রকল্প স্থগিত হয়নি।”

    গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন সুমিতোমো কর্পোরেশনের সিইও শিঙ্গো উয়েনো, ইউগলেনার সিইও মিতসুরু ইজুমো, জেরা কর্পোরেশনের স্ট্র্যাটেজি প্রধান স্টিভেন উইনসহ জাপানের শীর্ষ কর্পোরেট প্রতিনিধি ও অর্থনীতিবিদরা।

    সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, “বাংলাদেশ এখন টেকসই অর্থনীতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পথে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন