বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সামনে আরও বৃষ্টি, মে মাসেই সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু: আবহাওয়া অধিদপ্তর

    সামনে আরও বৃষ্টি, মে মাসেই সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু: আবহাওয়া অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে প্রবেশ করা গভীর নিম্নচাপটি বর্তমানে টাঙ্গাইল ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং এটি এখন নিম্নচাপের রূপে রয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল (৩০ ও ৩১ মে) দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে ১ জুনের পর থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং ২ জুন থেকে আবহাওয়া স্বাভাবিকের দিকে ফিরতে পারে।

    নিম্নচাপটি আজকের মধ্যেই আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে এবং ধীরে ধীরে গুরুত্ব হারাবে। তা সত্ত্বেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন বিভাগে কিছুটা বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

    আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, সাধারণত জুনের মাঝামাঝি সময়ে (১৫ জুনের মধ্যে) দেশে মৌসুমি বায়ু সক্রিয় হয়। তবে এবছর ব্যতিক্রম দেখা যাচ্ছে—মে মাসের শেষ ভাগেই দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ করা যাচ্ছে।

    বিশেষজ্ঞরা বলছেন, ২০১৬ সালের পর এটাই প্রথম মে মাসে এত ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মার্চ থেকে মে পর্যন্ত বৃষ্টির পরিমাণ দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় অনেক বেশি। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, চলতি বছর ১ বা ২ জুনের মধ্যেই দেশে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ