বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • “মিডিয়ার শিরোনামে নয়, আইন দেখে সিদ্ধান্ত”

    “মিডিয়ার শিরোনামে নয়, আইন দেখে সিদ্ধান্ত”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আপাতত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরই আমরা সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেব।”

    বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “মিডিয়ার হেডলাইন দেখে কমিশন কোনো মন্তব্য বা সিদ্ধান্ত দেয় না। আদালতের আদেশ ও সংবিধান অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”

    এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আইনি প্রক্রিয়া ও রায় স্পষ্ট না হওয়া পর্যন্ত শপথ ইস্যুতে অবস্থান পরিষ্কার করা সম্ভব নয়।”

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের শপথ ঘোষণার বিষয়ে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

    এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিইসি বলেন, অ্যাপিলেড ডিভিশনের রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে তার আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। রায় তো পাই নাই আমি। মিডিয়ার হেড লাইন দেখে তো কোনো মন্তব্য করা যায় না।

    আপনারাদের আইনজীবি সেখানে ছিল? এই প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দীন বলেন, আইনজীবীর সঙ্গে কথা হয়নি।

    ইশরাকের ইস্যুটি নিয়ে দফায় দফায় ইসির আইন শাখার সঙ্গে বৈঠক করেন সিইসি। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অন্যান্য কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকেরা সিইসিকে নানা প্রশ্ন করলে এড়িয়ে যান সিইসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন