রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী 'ওবিই কারিকুলাম' প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী 'ওবিই কারিকুলাম' প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
    বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আই.কিউ.এ.সি.) এ কর্মশালাটি আয়োজন করে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে 'OBE Curriculum' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। 

     পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি ২৯ মে (বৃহস্পতিবার) দুপুরে  সমাপনী অনুষ্ঠিত হয়। 

    বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আই.কিউ.এ.সি.) এ কর্মশালাটি আয়োজন করে।

    সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, 'এ প্রশিক্ষণ কর্মশালা কিছুটা হলেও কাজে আসবে। কম্পিউটার ও বিশেষজ্ঞ নিয়ে বিভাগওয়ারী এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তা আরও বেশি ফলপ্রসু হবে। ভবিষ্যতে ইউ.জি.সি. ও আই.কিউ.এ.সি. এর মাধ্যমে সারা বছর এই প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তা আরও বেশি কার্যকর হবে।

    সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'বিশ্বে ও.বি.ই. সবচেয়ে বেশি ব্যবহৃত শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতিকে কীভাবে সময়োপযোগী করা যায় তা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি।'

    প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

    দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ এবং ও.বি.ই. সফ্টওয়্যার বিশেষজ্ঞ মো. ফারুক হোসাইন। সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি.-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।

    কর্মশালায় আই.কিউ.এ.সি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।       


    মো. সাইফুল ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন