বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • দপ্তরীর চাকরিতে কোটি টাকার বাড়ি:

    কাস্টমস কর্মচারী খায়রুল ইসলামের বিরুদ্ধে বয়স জালিয়াতি ও অবৈধ সম্পদের অভিযোগ

    কাস্টমস কর্মচারী খায়রুল ইসলামের বিরুদ্ধে বয়স জালিয়াতি ও অবৈধ সম্পদের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোংলা কাস্টমস বিভাগে দপ্তরী পদে কর্মরত খায়রুল ইসলামের বিরুদ্ধে বয়স জালিয়াতি, আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কর্মস্থলে অনিয়মের অভিযোগ উঠেছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সরকারি চাকরির জন্য খায়রুল ইসলাম কৌশলে নিজের প্রকৃত বয়সের থেকে ৫ বছর কমিয়ে নথিপত্র তৈরি করে নিয়োগ পান। সংশ্লিষ্ট সেই কাগজপত্র আমাদের কাছে রয়েছে।

    তবে সবচেয়ে আলোচিত অভিযোগ তার বিপুল সম্পদের বিষয়ে। খুলনার বয়রা এলাকায় তার নামে একটি চারতলা ভবন রয়েছে যার বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। একজন দপ্তরীর সরকারি বেতনে এতবড় স্থাবর সম্পদের মালিক হওয়ায় তাৎক্ষণিক প্রশ্ন উঠেছে এই সম্পদের প্রকৃত উৎস নিয়ে।

    এছাড়াও জানা গেছে, খায়রুল ইসলামের দুই ছেলে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুয়েটে অধ্যয়নরত। সাধারণভাবে একজন দপ্তরীর বেতনে এ ধরনের উচ্চশিক্ষার ব্যয় বহন করা কঠিন হওয়ায় বিষয়টি আরও সন্দেহের সৃষ্টি করেছে।

    আরও উদ্বেগজনক তথ্য হলো—অভিযোগ ওঠার পরপরই খায়রুল ইসলাম সংবাদ প্রকাশ ঠেকাতে সক্রিয় হন। অভিযোগ রয়েছে, তিনি কিছু কথিত সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ফোন করিয়ে প্রতিবেদন প্রকাশ না করতে চাপ দিয়েছেন। ফোনে তারা খায়রুলকে আত্মীয় পরিচয়ে পরিচিত করিয়ে সাংবাদিকদের নিরুৎসাহিত করার চেষ্টা করেন। এ ঘটনায় সংবাদকর্মীদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে জড়িতদের নাম ও পরিচয় পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

    এ বিষয়ে অভিযুক্ত খায়রুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি যোগাযোগে সাড়া দেননি। তবে, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট বিভাগে তদন্তের দাবি উঠেছে।

    বিশ্লেষকদের মতে, একজন নিম্নপদস্থ কর্মচারীর বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ সত্য হয়, তাহলে তা শুধু ব্যক্তির নয়, পুরো নিয়োগ ও তদারকি ব্যবস্থার ওপরও গুরুতর প্রশ্ন তোলে।

    এ বিষয়ে আরও তথ্য ও প্রতিবেদন আসছে...


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন