বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নিম্নচাপে রূপ নিল সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    নিম্নচাপে রূপ নিল সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে, বিশেষ করে উপকূলীয় এলাকায় এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

    এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশ একটি শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ের আওতায় রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম এবং প্রথম মৌসুমি বৃষ্টিবলয়। ধারণা করা হচ্ছে, এই বৃষ্টিবলয় আগামী ৩ জুন (মঙ্গলবার) রংপুর হয়ে দেশ ত্যাগ করবে।

    বৃষ্টিবলয়ের কারণে সারাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য গড় বৃষ্টিপাতের পরিমাণ বিভাগভিত্তিক নিম্নরূপ:

    • ঢাকা বিভাগ: ১৭০-২২০ মিলিমিটার

    • খুলনা ও বরিশাল বিভাগ: ১৬০-২৫০ মিলিমিটার

    • সিলেট বিভাগ: ২০০-৩৫০ মিলিমিটার

    • ময়মনসিংহ বিভাগ: ১৫০-২২০ মিলিমিটার

    • রাজশাহী বিভাগ: ৮০-১৪০ মিলিমিটার

    • রংপুর বিভাগ: ১৭০-৩০০ মিলিমিটার

    • চট্টগ্রাম বিভাগ: ১৯০-৪০০ মিলিমিটার

    বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদী অববাহিকাগুলোতে জলাবদ্ধতা বা আকস্মিক বন্যার ঝুঁকিও থেকে যাচ্ছে।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ